Skip to content

কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা জাভেদের

বিনোদন ডেস্ক ॥
হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে সম্পর্ক নিয়ে বলিউড পাড়ায় বিতর্ক রয়েছে। হৃতিকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে একাধিকবার দাবি করেছেন এই বলিউড কুইন। সেই সম্পর্ক নিয়ে কথা বলার জন্য জাভেদ আখতার বাড়িতে ডেকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ এই অভিনেত্রীর। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জাভেদ।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

অভিযোগ করে কঙ্গনা বলেন, ‘আমাকে নিজের ঘরে ডেকেছিলেন জাভেদ আখতার। বলেছিলেন, রাকেশ রোশনের পরিবার প্রভাবশালী। তুমি ক্ষমা না চাইলে কোথাও পৌছাতে পারবে না। জেলের ঘানি টানতে হতে পারে। তোমার কাছে নিজের ক্ষতি করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আত্মহত্যার কথাও ভাবতে পারো।’

তিনি আরও বলেন,‘উনি সেসময় আমার ওপরে রাগও দেখান। উনি যখন কথাগুলো বলছেন তখন আমি তার ঘরে বসে কাঁপছি।’

তবে কঙ্গনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন জাভেদ আখতার। ছোটখাট বিষয় সাধারণত এড়িয়ে চলেন তিনি। কিন্তু কঙ্গনার অভিযোগ তার সম্মানহানি করেছে বলে তিনি দাবি করেছেন। তাই ব্যবস্থা নেয়া জরুরি মনে করে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫