Skip to content

গাজীপুরে ৪ লক্ষাধিক জাল টাকা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানাধীন মোগরখাল এলাকা থেকে প্রায় চার লাখ ৮৪ হাজারের সমপরিমান জাল টাকা উদ্ধার এবং এক মুদি দোকানদার ও এক সবজি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার ভোর ৫টার দিকে মোগরখাল এলাকার ভাড়া বাসার শফিকুল ইসলামের কক্ষের তোষকের নিচ থেকে এ জাল টাকা উদ্ধার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জিএমপি গোয়েন্দা বিভাগ (উত্তর) এর উপ-পুলিশ কমিশনার জাকির হাসান।

পটুয়াখালি জেলার গলাচিপার রতনদি এলাকার মতিউর রহমান পুত্র মুদি ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩২) কে মোগরখাল এলাকা থেকে জালনোটসহ আটক করার পর তার দেয়া তথ্যমতে ভোলা জেলার দক্ষিণ আইচার চরমাইনকা এলাকার মৃত শাহ আলম ফরাজির পুত্র সবজি ব্যবসায়ী হাবিবুর রহমান (৪০) ওরফে হাবিবুল্লাকে ভোগড়া এলাকা থেকে আটক করা হয়। শফিকুল গাজীপুরের বাসন থানা এলাকার মোগর খাল এলাকার এবং হাবিব ভোগড়া বাইপাস এলাকার ভাড়া বাসায় থাকতেন।

চার লাখ ৮৪ টাকার মধ্যে ১০০০ টাকা মানের ৩৭৭ টি জালনোট (৩ লাখ ৭৭ হাজার) ও ৫০০ টাকা মানের ২১৪ টি জালনোট (১ লাখ ০৭ হাজার) ছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫