Skip to content

মনোহরদীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

কল্পনা রানী সাহা
মনোহরদী প্রতিনিধি ॥
নরসিংদী: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মনোহরদীতে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিয়া আক্তার শিমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম.এস. ইকবাল আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ওমর ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, বিআরডিবি চেয়ারম্যান মো. ফুরহাদ আলম আকন্দ ও উপজেলার সমবায়ীবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫