Skip to content

গাজীপুর মহানগরের পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরের জয়দেবপুর জংশনের পাশে কলাপট্টি এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে জামাল উদ্দিন (৫০) নামে একজন এবং রাতে সালনা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হন।

জানা যায়, আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে কলাপট্টি এলাকায় রেলপথ পার হওয়ার সময় জামাল উদ্দিন ঢাকাগামী ডেমো ট্রেনে কাটা পড়ে নিহত হন। এছাড়া রাত পৌনে ৯টার দিকে সালনা এলাকায় রেলপথ পার হওয়ার সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবক (২৭) ঘটনাস্থলেই নিহত হন।

নিহত জামাল উদ্দিন (৫০) ময়মনসিংহের গফরগাঁও থানার শোলাসিয়া গ্রামের সিরাজউদ্দিনের পুত্র।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মান্নান জানান, রাতেই লাশ দুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছে। আজ রোববার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫