Skip to content

স্বামীর সাথে অভিমান করে পরপারে স্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুরে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রিপা আক্তার (২৬) নামের এক পোশাক শ্রমিকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে।

রবিবার সকালে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের (জৈনা বাজার) শফিক মিলিটারির বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

জানাযায়, নিহত রিপা আক্তার ময়মনসিংহের ভালুকা উপজেলার পারুলদিয়া গ্রামের মৃতঃ মফিজ উদ্দিনের কন্যা এবং টাঙ্গাইল সদর উপজেলার ভালুককান্দি গ্রামের লিটন মিয়ার স্ত্রী। স্বামীর সাথে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার শফিক মিলিটারির বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো। তাদের সংসারে রিয়ান নামের ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের স্বামী লিটন মিয়া জানান, ঝগড়া ও কথা কাটাকাটির পর ঘর থেকে আমি বের হওয়ার সাথে সাথে রিপা দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ফিরে এসে ডাকাডাকি করে দরজা না খুললে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ সফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শুকুর আলী জানান, নিহতের গলায় দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫