Skip to content

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা-ভৈরব রেলওয়ের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও ফকিরবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই শাহ আলম জানান, রাতের কোনো এক সময় ভৈরবগামী কোনো ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার দেহ কয়েকটি টুকরো হয়ে গেছে। নিহতের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬৫ বছর। মরদেহ উদ্ধার করে নরসিংদীর মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫