Skip to content

ডিমলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ হতে জনসচেতনতা বাড়ানোর লক্ষে ও মাস্ক ব্যবহারে বাধ্য করতে প্রতিদিন বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান না করা ব্যক্তিদের জরিমানা করা হচ্ছে সাথে বিনামুল্যে মাস্কও বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। পরে বিভিন্ন মোড়ে গিয়ে ক্যাম্পেইন করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সেকেন্দার আলী, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথনসহ আরো অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫