Skip to content

লাভ জিহাদ আইনে ভারতে মুসলিম যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥
হিন্দু নারীকে জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে এক মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। বিতর্কিত ‘লাভ জিহাদ’ আইনে ওই যুবককে গ্রেফতার করেছে রাজ্যের বরেলী জেলা পুলিশ।

এ নিয়ে উত্তরপ্রদেশে ‘লাভ জিহাদ’ আইনে প্রথম গ্রেফতারের ঘটনা ঘটলো। গত মঙ্গলবার এক টুইট বার্তায় বরেলী জেলার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ওই নারীর বাবা অভিযোগ করেন, এক মুসলিম যুবক তার মেয়েকে ধর্ম পাল্টানোর জন্য চাপ দিচ্ছে। এছাড়া সে যদি রাজি নয় তাহলে তাকে হত্যারও হুমকি দিয়েছে যুবক।

ওই মুসলিম যুবকের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। তবে চলতি বছরের প্রথম দিকে অন্য একটি ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়ে গেছে।

গ্রেফতারের পর বুধবার (২ ডিসেম্বর) ওই যুবককে ১৪ দিনের কারা হেফাজতে রাখা হয়েছে। তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি নির্দোষ। আমার সঙ্গে ওই মেয়ের কোনো সম্পর্ক ছিল না।’

হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দীর্ঘদিনের অভিযোগ, এক শ্রেণির মুসলমান যুবক হিন্দু নারীদের সঙ্গে প্রেমের অভিনয় করে। পরে ধর্ম পরিবর্তন করিয়ে তাদেরকে বিয়ে করে। তাদের মতে, এভাবে লাভ বা প্রেমের মাধ্যমে জিহাদ করছে মুসলিম যুবকরা।

ভারতে কথিত লাভ জিহাদ বন্ধে উত্তরপ্রদেশ ছাড়াও আইন তৈরির উদ্যোগ নিয়েছে দেশটির চার রাজ্য। রাজ্যগুলো হলো- মধ্য প্রদেশ, হরিয়ানা, কর্নাটক ও আসাম।

এই চারটি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যে লাভ জিহাদের বিরুদ্ধে আইনের খসড়া তৈরি করা হয়েছে। এসব রাজ্যের কর্তাদের বিরুদ্ধে মুসলিম বিরোধী মনোভাব সৃষ্টির অভিযোগ রয়েছে।

ভারতে এই আইনটি নিয়ে মুসলিমদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এটাকে মুসলিম বিদ্বেষী মনোভাব বলে সমালোচনা করছেন অনেকে। এ আইনে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া এ আইনে গ্রেফতার ব্যক্তির জামিন নেই।

এদিকে ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ভারতীয় নাগরিককে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫