Skip to content

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী নেতা-কর্মীরা।

আজ রোববার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার, পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজউজ্জামান খান, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারণ সম্পাদক সুমন রানা, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার, আটাবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ আলীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫