Skip to content

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি
“বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” এ স্লোগানকে সামনে রেখে কুস্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে আজ রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল।

এ সময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, জেলা শ্রমিকলীগের সভাপতি ফয়জুল, মৎসজীবি নেতা রুবেল, শ্রমিক নেতা জয়নুিদ্দন, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, আমির হোসেন রুবেল প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা কুস্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫