Skip to content

গাজীপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাসিক মেয়র

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে চার লক্ষাধিক শিশুকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন করেছেন গাজীপুর সিটি মেয়র এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ শনিবার দুপুরে মহানগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন ও সিটির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ। শনিবার থেকে আগামি ২৪ জানুয়ারি পযর্ন্ত এ কর্মসূচি রাত-দিন চলবে যাতে ৯ মাস বয়স থেকে ১০ বছর বয়সী কোন শিশুই হাম রুবেলা টিকা থেকে বাদ না পড়েন।

উদ্বোধনকালে মেয়র মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর মহানগরে পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় বিপুল সংখ্যক মহিলা কাজ করেন। এতে করে দিনের বেলায় তাদের বাচ্চারা টিকা খাওয়ানো থেকে বাদ পড়ে যায়। তাই এবার রাতেও হাম রুবেলার টিকা খাওয়ানোর কর্মসূচি নেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫