Skip to content

বঙ্গবন্ধুর সম্মান অম্লান রাখার ঘোষণা গাজীপুরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের

জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান যে কোন মূল্যে অক্ষুণœ রাখার ঘোষণা দিয়েছেন গাজীপুর জেলায় কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আজ শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের নাট মন্দিরে প্রতিবাদ সভা করা হয়। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ প্রতিপাদ্য বিষয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মমতাজ বেগম, গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার, জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হাসান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাসুদা শিকদার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক আমির হোসাইন রাহাত, বিসিএস কৃষি এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. সাইদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ারুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সেলিনা ইউনুছ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহনাজ আক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ডা: শহিদুল ইসলাম, নাজির এস এম রফিকুল ইসলাম, ৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

গাজীপুর জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলাম বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা না থাকলে দেশ ও জাতির প্রতি শ্রদ্ধা থাকে না। আজ স্বাধীন সার্বভৌমত্ব দেশ রক্ষায় চ্যালেঞ্জ মোকাবেলা করে সাহসী ভূমিকা পালনে সর্বাত্মক চেষ্টা করব। সংবিধানের ধারা সমুন্নত রাখার সর্ব্বোচ প্রয়াস চালাবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫