Skip to content

কাপাসিয়ায় গুণগত র্শিক্ষা ও করণীয় শীর্ষক আলোচনা সভা

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়ায় চ্যারেটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে ও কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের তত্ত্বাবধানে ‘গুণগত শিক্ষা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার কাপাসিয়া সেন্ট্রালল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে চ্যারেটি ইন্টারনেশনাল ফাউন্ডেশন ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ সোলয়মান সরকারের সভাপতিত্বে ও চ্যারেটি ইন্টারনেশনাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকবাল হায়দার সবুজের পরিচালনায় আলোচনা সভায় প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মানবাধিকারকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা, স্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রী ভর্তির ব্যাপারে অভিভাবকদের উৎসাহিত করবেন বলে আশ্বস্ত করেন।

কাপাসিয়া সেন্টাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ের লক্ষে ‘মেধা যাচাই ও বৃত্তি পরিক্ষা’র ব্যবস্থা করেছেন। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। যে কোন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫