Skip to content

ভাস্কর্য বিরোধীদের আসল উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপ: মুক্তিযুদ্ধমন্ত্রী

জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ ক ম মোজ্জামেল হক বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের আসল উদ্দেশ্য রাষ্ট্রীয় ক্ষমতায় হস্তক্ষেপ করা। তাদের মনে একটাই কষ্ট আমরা কেন পাকিস্তান থেকে আলাদা হলাম। তারা বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে এই দেশকে অকার্যকর করতে চাইছিল। আমাদের আরেকবার গর্জে উঠতে হবে। তাদেরকে আর ফ্রী লাইসেন্স দেয়া যাবে না, ভূয়া ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেয়া যাবে না।

আজ মঙ্গলবার বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া, গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আজমত উল্লা খান, জাপা’র প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ সভাপতি জিপি আমজাদ হোসেন বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ড গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব কাজী মোজ্জামেল হোসেন, জিএমপি (উত্তর) অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ জাকির হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, মুক্তিযোদ্ধা মোঃ আবু হানিফ, মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: মুজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলাম প্রমুখ।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীতে মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পুরস্কার থাকবে। আমরা আপনাদের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করেছি। যারা এই দেশকে এনে দিয়েছে তারাই এই দেশের প্রতিষ্ঠাতা।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আপনারা (মুক্তিযোদ্ধা) আমার কাছে আসার দরকার নেই, বরং আমি আপনাদের কাছে যাবো। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের বাড়ীর হোল্ডিং, ট্যাক্স, স্বাস্থ্য সেবা আমরা ফ্রি করে দিচ্ছি। মেয়র হিসেবে মুক্তিযোদ্ধাদের বিপদে আপদে যে কোন কাজে আপনাদের পাশে সবসময় থাকবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫