Skip to content

ডিমলায় টেকনিক্যাল স্কুল ও কলেজে ভর্তির উদ্বোধন

বাসুদেব রায়
ডিমলা প্রতিনিধি ॥
নীলফামারী: ডিমলায় নবনির্মিত সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।

আজ শনিবার সকালে ডিমলা সদরে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে ২০২১ শিক্ষাবর্ষে সীমিত আসনে ৬ষ্ঠ শ্রেণিতে ১২০ জন ও ৯ম শ্রেণিতে ৬০ জন ছাত্র-ছাত্রী ভর্তির উদ্বোধন উপলক্ষে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ওসি সিরাজুল ইসলাম, ডিমলা সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান প্রমুুখ।

এ সময় ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ১০ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫