Skip to content

গাজীপুরে নার্সকে শ্লীলতাহানির অভিযোগ

জাহিদ হাসান ভূঁইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলা সদর উপজেলার জয়দেবপুর থানাধীন একটি বেসরকারি হাসপাতালের নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ঐ হাসপাতাল ও ডায়গনিষ্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী জয়দেবপুর থানায় মামলা {নং-১১(১২)২০} দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, অভিযোগকারী (২৮) গাজীপুরের সদর উপজেলার মনিপুর পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনিষ্টিক সেন্টারের কর্তব্যরত নার্স। শ্রীপুরের ইন্দ্রপুর এলাকার সিরাজ মোল্লার পুত্র মোঃ সাইফুল ইসলাম (৩২) ওই হাসপাতালটির চেয়ারম্যান। জিএম ও ওটি ইনচার্জ সুমন আহম্মেদ (৩০) হাসপাতালটিতে কর্মরত ঐ নার্সকে দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় বিভিন্নভাবে ঐ নার্সের ক্ষতি করার চেষ্টাও করে। গত ২৬ নভেম্বর রাতে হাসপাতালের চেয়ারম্যান সাইফুল নার্সকে জরুরী রোগীর ড্রেসিং করতে হবে বলে সাদা প্রাইভেটকারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে সেখানে ঐ নার্সকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এরপর ভুক্তভোগী চিৎকার শুরু করলে ধর্ষণে ব্যর্থ হয়ে নার্সের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। পরে সাইফুল ও সুমন খুন, হামলা-মামলার হুমকি দিয়ে এ ঘটনা প্রকাশ না করার মর্মে হাসপাতালে রেখে যায়। এরপর ভুক্তভোগী গাজীপুরের জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ঐ নার্সকে ৫ মাসের বেতন দিয়ে ঘটনাটি সমাধান করে ফেলেছি। এখন আর এ সম্পর্কে কিছু বলতে চাই না।

তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই সাদেকুর রহমান বলেন, আসামীদের এখনো গ্রেফতার করতে পারিনি। তবে চেষ্ঠা চলছে।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, হাসপাতালটির বিরুদ্ধে চিকিৎসা সেবায় অবহেলার জন্য চলতি মাসেই স্থানীয় একটি পত্রিকাতে সংবাদ প্রকাশ হয়। এখন কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানীর অভিযোগ মনিপুর পপুলার হসপিটাল ও ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের চিকিৎসাসেবাকে প্রশ্নবিদ্ধ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫