স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার রাওনাট বাজারে পেশাজীবী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো: হাবিবুর রহমান আকন্দকে এক সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় পেশাজীবী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হাবিবুর রহমান আকন্দ।
অনুষ্ঠানটি সংগঠনের সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন আকন্দের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মো: নজরুল ইসলাম আজহার, দরিমেরুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন, ইউপি সদস্য শরিফুল ইসলাম তাঁরা, সাবেক ব্যাংকার মো: তাজ উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি জসিম উদ্দিন বেপারী, আব্দুল হামিদ আকন্দ প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান এবং একজন গৃহবধূকে বিনামূল্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
