Skip to content

গাজীপুরে রেকর্ডভূক্ত ভূমি থেকে বন বিভাগের গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ব্যক্তি মালিকানাধিন রেকর্ডভূক্ত ভূমি থেকে বন বিভাগের গেজেট বাতিল, এলাকাবাসীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও বনের ২০ ধারা গেজেট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিক্ষোভ মিছিল সহকারে এলাকার কয়েক হাজার মানুষ মানববন্ধনে যোগ দেয়।
স্থানীয় জসিম উদ্দিন বিএসসির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা শেখ মোঃ আমিন উদ্দিন, শওকত ওসমান সরকার, মিজানুর রহমান মাস্টার, আবিদ হোসেন বাবুল, লিয়াকত আলী সরকার, এসএম কিবরিয়া, সাহিদা আক্তার, রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, যতদিন পর্যন্ত ব্যক্তি মালিকানাধিন রেকর্ডভূক্ত ভূমি থেকে বন বিভাগের গেজেট বাতিল করা না হবে তত দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারা অবিলম্বে এলাকাবাসীর নামে বন বিভাগের দেয়া হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫