Skip to content

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর ঘোড়াশাল পৌর ৯নং ওয়ার্র্ডের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ভাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। টুর্ণামেন্টটির উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।

হাজী সামসুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিক ভূঁইয়া, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশাদুল্লাহ মনা, উপজেলা যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুরাইয়া বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিছুল হক, আব্দুল রউফ মেম্বার, রাইসুল ইসলাম আসাদ, হুমায়ুন কবির লিটন, মোঃ ফজলুল হক প্রমুখ।

অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ঘোড়াশাল ফুটবল ক্লাব বনাম ভাগদী ফুটবল ক্লাব অংশগ্রহণ করেন। ঘোড়াশাল ফুটবল ক্লাব ৩ ভাগদী ফুটবল ক্লাব ১ গোল করে ৩-১ গোলে ঘোড়াশাল ফুটবল ক্লাব জয়লাভ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫