Skip to content

ইসির পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন পেছাল

স্টাফ রিপোর্টার ॥
নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে সারাদেশে পৌরসভা ও মহানগরে বিএনপির মানববন্ধনের তারিখ পিছিয়েছে।

১০ জানুয়ারির পরিবর্তে এ কর্মসূচি পরদিন (১১ জানুয়ারি) পালিত হবে।

মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় এ কর্মসূচি পালিত হবে। তবে ৭ জানুয়ারি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপি’র কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচিটি অপরিবর্তিত থাকবে। দেশবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫