Skip to content

সরকারি প্রাথমিকে ভর্তিতে পরীক্ষা নয়

স্টাফ রিপোর্টার ॥
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে। ভর্তি ইচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রারে এন্ট্রি করে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি সম্পন্ন করতে হবে। এ বিষয়ে ৪ জানুয়ারি মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে ভর্তির ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষকরা শিশুদের ভর্তি নিশ্চিত করবেন। অসুস্থ শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, সন্তানসম্ভবা শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫