Skip to content

ভ্যাকসিনের কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এ মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে। ভ্যাকসিন দেয়ার জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি ভ্যাকসিনের কোনো অভাব হবে না।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন, রাশিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশ আমাদের ভ্যাকসিন দিতে চাচ্ছে। আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি আমাদের কিছু ভ্যাকসিন বিনা মূল্যে দেবে, যেটা তারা আমেরিকা ও ইউরোপে দিচ্ছে। আমরা সেই ভ্যাকসিন করোনার সম্মুখযোদ্ধাদের মাঝে বিতরণ করব।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সময় সদর ও সাটুরিয়া উপজেলার এক হাজার ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫