জাহিদ হাসান জিহাদ
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি টঙ্গী, গাছা ও গাজীপুর সদরের ৩টি ওয়ার্ডের ১২৬টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় প্রতিটি প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা করে ৩৯ লাখ ৬শ ৬৬ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মহিউদ্দিন আহমেদ মহি, জিসিসি’র ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জিৎ কুমার মল্লিক বাবু, সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ মামুন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত বিশ্বস্ত কাউসার সরকার, মন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.স.ম জাকারিয়া, টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মেহেদী খান প্রমুখ।
