Skip to content

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জাহিদ হাসান জিহাদ
স্টাফ রিপোর্টার ॥
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন। সন্ত্রাস-মাদক ব্যবসায়ীদের কোন দল নেই, তাদের কোন ধর্ম নেই। তারা সমাজের নিকৃষ্ট ব্যক্তি।

তিনি আরো বলেন, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। সামাজিকভাবে বয়কট করতে হবে। বর্তমানে কিশোরগ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স চরমভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। এসবের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল শুক্রবার বিকালে টঙ্গী মরকুন টিএন্ডটি কলোনী মাঠে আয়োজিত মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

গাজীপর সিটি কর্পোরেশন ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলীর সভাপতিত্বে ও জিএমপি’র সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফ-উল-ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির।

এতে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, , সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণ, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, রজব আলী, কাউন্সিলর আবুল হোসেন, মাজহারুল ইসলাম দীপু, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে মরকুন টিএন্ডটি বাজার ও নতুন বাজার এলাকায় সর্বসাধারণের অপরাধ প্রতিরোধে ক্লোজ সার্কিট ক্যামেরা উদ্বোধন করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫