Skip to content

কালিয়াকৈরে ধর্ষণকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে গার্মেন্টস কর্মীর ধর্ষণকারীদের গ্রেফতারপূর্বক শাস্তির বাদীতে শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা চন্দ্রা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ধর্ষণশিকার গার্মেন্টস কর্মী জানায়, ঢাকার আশুলিয়ার চক্রবর্তী এলাকাস্থ বেক্সিমকো কোম্পানীর কর্মীর (২০) এর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ধামরাই এলাকার বৈন্না গ্রামের আব্দুস সাত্তারের সাথে। যার সূত্র ধরে গত ৫ জানুয়ারী বিয়ের প্রস্তাব দিয়ে মোবাইল ফোনে কালিয়াকৈর উপজেলার আশাপুর কবরস্থানের পাশে ডেকে নেয় বিথীকে। ডিউটি শেষে রাত ১১টায় সেখানে পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রেমিক সাত্তার (৩০), বাউজা এরাকার বিষু’র পুত্র মামুন (৩২), ধামরাই থানার দক্ষিণ খাগাইল এলাকার হাবিবুর রহমানের পুত্র সোহেল (২৫) ভিকটিমকে জোড়পূর্বক লেবু বাগানে নিয়ে ধর্ষণ করে। এতে সে অসুস্থ্য হয়ে পরলে রাত ৩টার দিকে অটোরিক্সা ভাড়া করে তাকে বাসায় পাঠিয়ে দেয়। পরের দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করে। চিকিৎসা শেষে তিনি ১২ জানুয়ারী তাদের উল্লেখ করে কালিয়াকৈর থানায় অভিযোগ দাখিল করেন।

তিনি আরো জানান, পুলিশ অজ্ঞাত কারণে শুধু সাত্তারের নাম উল্লেখ করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী) ২০০৩ এর ৯ (১) ধারায় ১২ নং মামলা গ্রহণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫