Skip to content

আইন প্রত্যাহার না করলে টিকা না নেয়ার হুমকি ভারতীয় কৃষকদের

অনলাইন ডেস্ক ॥
ভারতের কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার না করলে করোনার টিকা না নেয়ার ঘোষণা দিয়েছেন দিল্লিতে আন্দোলনরত কৃষকরা। রোববার (১৭ জানুয়ারি) তারা এ ঘোষণা দেন। আন্দোলনরত কৃষকদের অধিকাংশের বয়স পঞ্চাশের বেশি। কিন্তু তাতেও তারা পরোয়া করছেন না।

পাঞ্জাবের মোগা জেলা থেকে আসা আন্দোলনরত কৃষক চামকৌর সিংহ জানিয়েছেন, দিল্লি ছেড়ে তারা টিকা নেয়ার জন্য গ্রামে ফিরবেন না। সরকার যতক্ষণ আইন প্রত্যাহার না করবে, ততক্ষণ তারা টিকা নেবেন না।

চামকৌর সিংহ আরও বলেন, ‘চিকিৎসকদের কাছে শুনেছি যাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা কম, তারাই আক্রান্ত হচ্ছেন বেশি। দিল্লির রাস্তায় হাজার হাজার গরিব মানুষ রয়েছেন। যাদের হাত ধোয়ার মতো কোনো ব্যবস্থাও নেই। কারো মুখে মাস্কও নেই। তারা কিভাবে এই ভাইরাসকে সামলাচ্ছে?’

চমাকৌরের মতো বহু আন্দোলনকারী একই রকম কথা বলেছেন।

ফিরোজপুর থেকে আসা বলপ্রীত সিংহ বলেন, ‘আন্দোলনের শুরু থেকেই আমরা এখানে আছি। একেকটি দলে ১০০-২০০ জন। কিভাবে সামাজিক দূরত্ব মানব? এই রোগের থেকে রোগের ভয় আরও বেশি মারাত্মক। আমাদের জমি, বাড়ি যদি হাতছাড়া হয়, তা হলে টিকা নিয়ে কী লাভ?’

তবে চামকৌর বা বলপ্রীতরা টিকা নিতে অস্বীকার করলেও আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ আছেন যারা টিকার বিরুদ্ধে যেতে চান না।

পাঞ্জাব থেকে আসা আরেক কৃষক কুলদীপ কৌর বলেন, ‘আমাদের গ্রামে কোভিডের সংক্রমণ নেই। তবুও বাড়ি ফিরলে আমি টিকা নেব। এখানে টিকা দিতে এলেও তা নেব।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫