Skip to content

কাশ্মীরে জমে বরফ ডাল লেকের পানি

অনলাইন ডেস্ক ॥
ঠান্ডায় কাঁপছে ভারতের একাংশ। চলছে ভারী শৈত্যপ্রবাহ। ঠান্ডায় ইতিমধ্যেই জমে বরফ হয়ে গেছে পর্যটকদের অন্যতম আকর্ষণ কাশ্মীরের ডাল লেকের পানি। বেশ কিছু এলাকায় পাইপ লাইনের পানিও জমে বরফ হয়ে গেছে। ভারতের বিখ্যাত পর্যটককেন্দ্র কাশ্মীরের গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

তবে কিছুটা বদলেছে দিল্লির আবহাওয়া। সোমবার (১৮ জানুয়ারি) সকালে দিল্লির তাপমাত্রা বেড়ে পৌঁছেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। দেশটির রাজধানী শহর মোড়া রয়েছে ঘন কুয়াশার চাদরে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় তীব্র শীত থাকতে পারে। এছাড়া হরিয়ানা এবং পঞ্জাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।

সোমবার দিল্লিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আবহাওয়া অফিসের মতে, আগামী ২ দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাপমাত্রা হতে পারে ৮ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

দেশটির আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপ্রদেশ ছাড়াও উত্তর রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসামের কিছু এলাকায় ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়া দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, বিহার ও সিকিমের কিছু এলাকা এবং পশ্চিমবঙ্গের উত্তর অংশে ঘন কুয়াশা থাকবে।

৩০ বছরের মধ্যে গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কাশ্মীরের শ্রীনগরে ছিল সবচেয়ে ঠান্ডার রাত। সেদিন তাপমাত্রা ছিল মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এতে বরফ হয়ে গেছে সেখানকার বিখ্যাত ডাল লেকের পানি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫