Skip to content

দুপুরে পাসপোর্টের ২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

স্টাফ রিপোর্টার ॥
ঘুষ নিয়ে ভারতীয় নাগরিক হাফেজ আহমেদকে পাসপোর্ট প্রদান ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংস্থাটির সূত্রে জানা গেছে।

পাসপোর্ট অধিদফতরের উপ-পরিচালক তারিক সালমান ও জিম গ্রাফিক হালিমা খাতুন সম্পাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের জিজ্ঞাসাবাদ করবেন দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল।

এর আগে একই অভিযোগে গত ১১ জানুয়ারি পাসপোর্ট অধিদফতরের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তাদের মধ্যে পাসপোর্টের পরিচালক (পাসপোর্ট ও ভিসা) সাইফুর রহমান ও প্রকল্প পরিচালক এ কে এম মাজহারুল ইসলামকে গত ১৭ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে হাজির হতে বলা হলেও, দুদকে হাজির হননি তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫