Skip to content

এশিয়ার ‘কুখ্যাত’ মাদককারবারি সে চি লপ নেদারল্যান্ডসে গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥
বিশ্বের সবচেয়ে কুখ্যাত মাদক চোরাকারবারি সে চি লপকে (৫৬) গ্রেফতার করেছে নেদারল্যান্ডসের পুলিশ। এশিয়ার এল চেপো নামেও বেশ পরিচিত এই মাদকসম্রাট।

‘ড্রাগ লর্ড’ হিসেবে পরিচিত চীনা বংশোদ্ভূত কানাডার নাগরিক সে চি লোপের বিরুদ্ধে অস্ট্রেলিয়া বহু আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করে। খবর বিবিসির।

দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার তাকে আমস্টারডামের স্কিপোল এয়ারপোর্ট থেকে আটক করা হয়।

সে চি লোপ বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার শীর্ষদের একজন। এশিয়াজুড়ে তার রয়েছে ৭০ বিলিয়ন ডলারের আধিপত্য বিস্তারকারী অবৈধ মাদকের বাজার।

সে চি লোপকে বিচারের মুখোমুখি করার জন্য অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের চেষ্টা করবে। ৫৬ বছর বয়সী সে চি লোপকে অনেক দিন ধরে অনুসরণ করে আসছিল পুলিশ।

গ্রেফতার হওয়ার আগে এক দশকেরও বেশি সময় তার পেছনে লেগেছিল অস্ট্রেলিয়ার পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫