Skip to content

গাজীপুরে বঙ্গবন্ধু কলেজের ২য় ও ৩য় তলা ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগর গাছা এলাকায় বঙ্গবন্ধু কলেজের ২য় ও ৩য় তলা ভবনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল রোববার (২৪ জানুয়ারী) গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ৪৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আসাদুর রহমান কিরন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাপস চন্দ্র গোপ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, কাজী ইলিয়াস হোসেন, সদস্য আলহাজ্ব আকরাম হোসেন সরকার, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, যুবলীগ নেতা রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, মহানগর ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মজিবর রহমানসহ কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫