Skip to content

পলাশে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশে মধ্য বাগপাড়া যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শীতলক্ষ্যা নদীর পাড়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ডাংগা ক্রিকেট একাদশকে হারিয়ে জয় পায় সাত পাইক্কা দুলালপুর ক্রিকেট একাদশ।

খেলা শেষ বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা ও পৌর কাউন্সিলর শহীদুল ইসলাম রুমেল।

এসময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আকরাম হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু মিয়া, যুবলীগ নেতা মানছুর মিয়া, ৪নং ওয়ার্ড আ.লীগের নেতাকর্মী ও স্থানীয় ক্রিকেট প্রেমী দর্শকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫