Skip to content

কালিয়াকৈরে পৃথক ট্রাকের ধাক্কায় দুই অটোরিক্সার যাত্রী নিহত

কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈরে পৃথক ট্রাকের ধাক্কায় শামীম হোসেন (৩৬) ও রাসেল হোসেন (২৫) নামে দুই অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে।

আজ শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প ও বোয়ালী-চাবাগান সড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, ওই দিন সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় একটি অটোরিকক্সাকে অপর একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দিলে শামীম হোসেন নামে এক অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সালনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

অপরদিকে ওই একই দিন বিকালে উপজেলার বোয়ালী এলাকায় একটি মালবাহী ট্রাকের ধাক্কায় রাসেল হোসেন (২৫) নামে এক অটোরিক্সা যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত রাসেল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ডাপলাপাড়া গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র। প্রশাসনের অনুমতি নিয়ে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জামাল হোসেন জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫