কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: কালিয়াকৈর পৌরসভার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে শনিবার সকালে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পিঠা উৎসবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে পিঠা নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বাঙালি ঐতিহ্যের এক বড় অংশ জুড়ে আছে হরেক রকমের পিঠা। ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল “আইডিয়াল পিঠা উৎসব”। পিঠা প্রেমীদের মন ও রুচিবোধকে পরিতৃপ্ত করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের আহ্বানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মুরাদ কবির, পৌর মেয়র মুজিবুর রহমান পিঠা উৎসবে অংশগ্রহণ করে স্মৃতিচারণ করেন।
কালিয়াকৈরে পিঠা উৎসব অনুষ্ঠিত
আপডেট :January 30, 2021
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
