Skip to content

নকল নবিশদের চাকরি সরকারি হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নকল নবিশদের চাকরি সরকারিকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে।

সোমবার (১ ফেব্র“য়ারি) সংসদে জাতীয় পার্টির এমপি মসিউর রহমান রাঙ্গার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের জেলা রেজিস্ট্রার ও সাব- রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন, অচিরেই বাস্তবায়িত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫