Skip to content

গাজীপুরে যুগান্তর পত্রিকার বর্ষপূতি উদযাপন

মোঃ জাকারিয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: দৈনিক যুগান্তর পত্রিকার অগ্রযাত্রার ২২ বছর পদার্পণ উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ পালিত হয়েছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় হাবিবুল্লাহ স্মরণী দৈনিক যুগান্তর গাজীপুর কার্যালয়ে যুগান্তর স্বজন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোঃ জাকির হোসেন।

যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি রিপন শাহর সভাপতিত্বে ও শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেকের সঞ্চালনায় যুগান্তর স্বজন সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, দৈনিক আজকের জনতা পত্রিকার প্রকাশক মোঃ সোহরাব হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খায়রুল ইসলাম, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নজরুল ইসলাম আজহার, কালের কন্ঠের গাজীপুরের স্টাফ রিপোর্টার শরীফ আহমেদ শামীম, গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এ. কে এম রিপন আনসারী, দৈনিক দিনকালের গাজীপুর প্রতিনিধি মোঃ দেলুয়ার হোসেন, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আবুল কাশেম, আনন্দ টিভির জসিম উদ্দিন, বিএনপির নেতা সাখাওয়াত হোসেন সবুজ, আব্দুস সালাম ও স্বজন সমাবেশ গাজীপুর জেলার সভাপতি আমান উল্লাহ আমান প্রমুখ।

যুগান্তর স্বজন সমাবেশে যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান মরহুম বাবুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আলোচনা শেষে দৈনিক যুগান্তর পত্রিকার অগ্রযাত্রার ২২ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫