বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৩নং ওয়ার্ডে বিতরণের মাধ্যমে ঘোড়াশাল পৌরসভার ১ থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত কম্বল বিতরণ শেষ করেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম শফি, এসময় কম্বল পেয়ে অসহায় শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর প্রকৌশলী আনোয়ার সাদাৎ, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, পৌর প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা রফিক ভূঁইয়া, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, ঘোড়াশাল পৌর কাউন্সিলরসহ পৌর এলাকার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ প্রমুখ।
ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক জানান, শীতে পৌর এলাকার অসহায় মানুষদের যেন শীতবস্ত্রের জন্য কষ্ট না হয় সেজন্য ৯টি ওয়ার্ডে বৃহস্পতিবার থেকে ৫ হাজার কম্বল বিতরণ শুরু হয় এবং মঙ্গলবার এ কম্বল বিতরণ শেষ হয়।
