Skip to content

ভাইকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

সাদিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বড় ভাইকে হত্যা উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়েছে ছোট ভাই। বড় ভাই শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে প্রাণে ফিরে বাংলাভূমি’র সাংবাদিককে জানান সেদিনের ঘটনা।

ভুক্তভোগী আহত বেলায়েত হোসেন জানায়, তিনি পিরুজালী ইউনিয়নের আলীমপাড়া বাসিন্দা আব্দুল হামিদের পুত্র, গত ২৮ জানুয়ারি রাতে গরুর ব্যবসা বাবদ ২ লাখ টাকাসহ পিরুজালী পাগলা বাজারে তৈজদ্দিনের চায়ের দোকানে চা খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পাগলা বাজারের নিকটস্থ ইটের সলিং এর তিন রাস্তার মোড়ে আসলে, পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার আপন ছোট ভাই মোঃ মাসুম হোসেন (৩৫), মৃত আকুল ইসলামের পুত্র মাজারুল ইসলাম উভয় সাং- আলীমপাড়া, পিরুজালী, গাজীপুর সদরসহ অজ্ঞাত আরো ২/৩ জন পথ আগলে ধরে অতর্কিত হামলা করে, এক পর্যায়ে মাসুমের হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় একাধিক দা দিয়ে কুপিয়ে জখম করে। তার ডাক-চিৎকারে আশেপাশে আত্মীয়-স্বজন এগিয়ে আসলে এরা বেলায়েতের নিকট থাকা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশের লোকজন এসে বেলায়েতকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাদীর মাথায় একাধিক জায়গায় গভীর আঘাতের চিহ্ন ও ডজন খানেকের বেশি সেলাইয়ের চিহ্ন দেখা যায়।

এ ঘটনাস্থলের আশে পাশের বাড়ির লোকজনের কাছ থেকে এর সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী।

জয়দেব থানার অফিসার্স ইনচার্জ মামুনুর রশিদ জানান, অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫