Skip to content

কালীগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রার্থীর মনোনয়নপত্র জমা

আজগর পাঠান
কালীগঞ্জ প্রতিনিধি ॥
গাজীপুর: কালীগঞ্জ পৌর নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এস এম রবিন হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২ ফেব্র“য়ারি) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন দুপুরে পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম রবিন হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. মেহেদী হাসান, জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী বশির ও দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম সিজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এস এম মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আফসার হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

মনোনয়নপত্র জমাদান শেষে মেয়র প্রার্থী এস এম রবিন হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভার রাস্তা-ঘাট, পয়ঃনিষ্কাশন, পানি নিষ্কাশন, সড়ক বাতি, স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়ন তথা পৌরবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে যাব।

আগামী ২৮ ফেব্রুয়ারী কালীগঞ্জ পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রস্তাবিত ১৭টি ভোট কেন্দ্রের ১২০টি বুথে ৩৬৬৪০জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তন্মধ্যে ১৮৩২১জন পুরুষ ও ১৮৩১৯জন মহিলা ভোটার রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫