Skip to content

পলাশে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিল্লাল হোসেন
নরসিংদী প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলার ৩৫ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী-২ আসনের সংসদ ডা: আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ দুস্থ ও অসহায় নারীদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন। একই সময়ে প্রধান অতিথি পলাশের ১১০টি স্কুল ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র মো: শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫