স্টাফ রিপোর্টার:
গাজীপুর: জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ১৭ জন জুয়ারোকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
গতকাল সোমবার রাতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মোঃ আব্দুল আলী’র বাড়িতে প্রকাশ্যে নগদ টাকা দিয়ে জুয়া খেলার সংবাদ পেয়ে এসআই রাকিবুল ইসলাম ও এসআই খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আড্ডা থেকে পালানোর সময় আটক হয় পেশাগত জুয়ারো দলটি।
আটককৃতরা হলেন, বাড়ির মালিক আব্দুল আলীসহ, আরিফ হোসেন, সুজন মিয়ে, বাবুল মিয়া, রাজ্জাক, জাহাঙ্গীর সর্ব সাং-ভবানীপুর, শরিফুল ইসলাম সাং-মুলাইদ, সাইফুল ইসলাম সাং-শ্রীপুর, শামিম মিয়া সাং-শেরপুর, মোবারক হোসেন সাং-গাইবান্ধা, মতিন সাং-পলাশ কান্দা, মজিবুর রহমান সাং-মুক্তাগাছা, কাজল মিয়া সাং-হোসেনপুর, মজিবর রহমান সাং-ঈশ্বরগঞ্জ, আবুল হাশেম সাং-গৌরীপুর, হেলাল মিয়া সাং-ধোবাউরা এবং রফিকুল ইসলাম সাং-ঝিনাইগাতি ।
উল্লেখ যে, আসামীদের ভাষ্যমতে উক্ত বাড়িতে দীর্ঘদিন যাবৎ জুয়ার আসর বসত।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশিদ জানান, আটককৃত ১৭ জন জুয়ারোকে মামলা (নং-০৬) দিয়ে গাজীপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
