Skip to content

লবণভর্তি ট্রাকে ২৬ হাজার ইয়াবা, গ্রেফতার দুই

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্রগ্রামর সীতাকুন্ডে লবণভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাড়বকু এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার মো. ইদালী হোসেনের ছেলে ট্রাকচালক মো. মাসুদ রানা (২৮) ও সদর উপজেলার মো.আফজাল মোল্লার ছেলে ট্রাকচালকের সহকারী মো. ফরিদ মোল্লা (২০)। তাদের সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাব জানায়, কক্সবাজার থেকে লবণভর্তি ট্রাকে ইয়াবা নিয়ে পাবনা যাচ্ছে- এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ডের বিএন সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। একপর‌্যায়ে ট্রাকচালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাশকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার ইয়াবা ব্যবসায়ী।’
তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। গ্রেফতার দুজন ও উদ্ধারকৃত ইয়াবা সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫