Skip to content

লালমনিরহাট পৌর নির্বাচনে মেয়র হলেন স্বতন্ত্রপ্রার্থী স্বপন

স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে মেয়র পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম স্বপন। নারিকেল গাছ প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৩৬ ভোট, তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৫ ভোট।

এছাড়াও বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন রানা পেয়েছেন (ধানের শীষ) প্রতীকে ৫ হাজার ১শত ৮ ভোট, এস এম ওয়াহিদুল হাসান লাঙ্গল প্রতিকে ১ হাজার ৯ শত ৭১ ভোট এবং মোঃ আমিনুল ইসলাম হাত পাখা প্রতিকে ৮ শত ৭০ ভোট।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে রেজাউল করিম স্বপনকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আহসান।

সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রশাসনের তরফ থেকে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫