Skip to content

ডিমলায় আইন-শৃংখলা কমিটি সভা অনুষ্ঠিত

বাসুদেব রায়
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডিমলা থানা তদন্ত (ওসি) কর্মকর্তা সোহেল রানা, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আনোয়ার হোসেন, থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন। অন্যাদের মধ্যে ছিলেন সমাজ সেবা অফিসার নুরুন নাহার আক্তার নুরি, সিবিল ডিফেন্স উপজেলা ফায়ার সার্ভিস অফিসার আবুল কাশেম মন্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ গুলশানআরা বেগম সহ আরো অনেকে।
উপজেলার আইন শৃংখলা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে বর্তমান প্রথম ধাপে বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ডোজ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করে প্রতিমাসের মত আইন শৃখংলা বাহিনীকে আরো বেশী তৎপর থেকে কাজ করে যেতে হবে বলেন। সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়। নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করেন এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫