Skip to content

হোতাপাড়ায় ফুটওভার ব্রীজের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সামনে হোতাপাড়া বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার সকালে গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোঃ আবুল কাশেম, ফরিদুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী মুজিবুর রহমান, আমির হোসাইন, শাহিনুর রহমান শাহীন, আব্দুল বাতেন, সোলাইমানসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, উপজেলার মনিপুর ভবানীপুর, ভাওয়ালগড় ইউনিয়নের হাজার হাজার মানুষের সড়ক পারাপারের জন্য একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা অতিজরুরী হয়ে পরেছে। বিগত একসাপ্তাহে দুইজনের প্রাণ দিতে হয়েছে। অনেক সময় পথচারী সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এর মধ্যে অনেকের পঙ্গুত্ববরণ করতে হয়েছে। এই শিল্পাঞ্চলের জনগণের নিরাপদ চলাচলের সুবিধার্থে ও নিরাপদ পারাপারে হোতাপাড়া ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেন তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫