Skip to content

‘ঢাকা পোস্ট’ দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করবে

স্টাফ রিপোর্টার:
গাজীপুর: সারাদেশের ন্যায় নানা আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’ এর উদ্বোধনী গাজীপুরেও অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারি) সকালে কোরআন তেলাওয়াত, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগরের রাজবাড়ি সড়কের হাবিবুল্লাহ স্মরণিতে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিশুছাত্র ফাবিদনূরের কোরআয়ান তেলাওয়াত শেষে ‘ঢাকা পোস্টে’র গাজীপুর প্রতিনিধি মো: মিলটন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকবাল হাসান, গাজীপুর জেলা পরিষদের সদস্য রাশিদা খন্দকার, ইত্তেফাকের গাজীপুর প্রতিনিধি মো: মুজিবুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের মো: খায়রুল ইসলাম, দেশ রুপাপ্তরের মো: আমিনুল ইসলাম, যুগান্তরের শাহ সামসুল হক রিপন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নজরুল ইসলাম আজহার, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হানিফা, মানবকণ্ঠের গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভূইয়া, প্রতিদিনের সংবাদের মো: হাসমত আলী, আমাদের কন্ঠের মো: জহিরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার। এছাড়া আরো গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ‘ঢাকা পোস্টে’র সার্বিক শুভকামনা ও আশাবাদ জানিয়ে বলেন, ঢাকা পোস্ট দেশের একটি ব্যতিক্রমি নিউজ পোর্টালা হবে। যা দেশ ও জনগণের মুখপত্র হিসেবে কাজ করবে। দেশের নির্যাতিত নিপিড়িত গণমানুষের প্রিয় এবং উন্নয়নের মূলধারায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল হয়ে উঠবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫