Skip to content

রহমত আলী এমপির প্রথম প্রয়াণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার:
গাজীপুর: পাঁচ বারের সফল সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মরহুম রহমত আলীর প্রথম প্রয়াণ দিবস আজ ১৬ই ফেব্রুয়ারী। এ উপলক্ষে শ্রীপুরে তাঁর বাড়িতে নেতাকর্মীদের পুষ্পস্তবক অর্পন ও গণভোজের আয়োজন করা হয়েছে। পৃথক আয়োজন ছিলো শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ অফিসেও।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বুলবুল, প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের এমপি মুহা: ইকবাল হোসেন সবুজ।

অপরদিকে, সাবেক সফল এই এমপির সমাধীস্থলের সংলগ্ন মসজিদে বাদ যোহর তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে গণভোজের আয়োজন করে তাঁর পরিবার। সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর ভক্ত ও অনুজেদের আগমন ঘটে, প্রত্যেকেই মরহুমের স্বরণে ও শ্রদ্ধায় সমাধীতে পুষ্পস্তবক অর্পন করে ভালবাসা প্রকাশ করে। পুষ্পস্তবক অর্পন করেন মরহুমের কন্যা ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রুমানা আলী, মরহুমের পুত্র ও তরুন সমাজের রাজনৈতিক আদর্শ এ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, মরহুমের পৌত্র শাহরিয়ার হাসানসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫