স্টাফ রিপোর্টার: উত্তরা আধুনিক মেডিকেল ইনষ্টিটিউট ও নার্সিং কলেজে এক নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ইনষ্টিটিউটের চেয়ারম্যান মোঃ নাসিরউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক তেরাজা বারৈ।
এ সময় প্রধান অতিথি বলেন, এ মহত পেশাকে সম্মান জানিয়ে তোমরাই আগামীদিনে একজন প্রকৃত সেবক হয়ে মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাবে। অনুষ্ঠানটির শুভ উদ্ভোধন করেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা: আফতাব উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ষ্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কমলকান্ত দাস, গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমির আলী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল্লাহ্ আল-মারুফ, সায়লা আক্তার প্রমুখ। নবীন বরণ ও আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তরা আধুনিক মেডিকেল ইনষ্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠান
আপডেট :January 9, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
