বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে থ্রি হুইলার (মহেন্দ্রা) ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। এসময়ে আরো ৩ শিক্ষার্থী আহত হয়েছে। আহদের মধ্যে একজনকে আশংকা জনকঅবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে।
শনিবার গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত মুন স্টার জুট মিলের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাগেরহাট সদর উপজেলার রনজিতপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদ (২২), রামপালের ঝনঝনিয়া গ্রামের আব্দুল গফুর (২০) ও সাতক্ষীরার কালিগঞ্জের মালিন্দ্রা গ্রামের সালাউদ্দিন (১৯)। হতাহতরা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিরমপুর মাদ্রাসার ছাত্র ছিলো। তারা খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগীতা শেষে থ্রি হুইলার যোগে মাদ্রাসায় ফিরছিলেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, খুলনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কেরাত প্রতিযোগীতা শেষ করে নিহত আহতরা মাহিন্দ্রা যোগে মাদ্রাসায় ফিরছিল। এদিন রাত দেড়টার দিকে ফেরার পথে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের শ্যামবাগাত মুন স্টার জুট মিলের সামনে এসে মালবাহী ট্রাক ও মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ মাদ্রাসার ছাত্র মারা যায়। আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় পাঠানো হয়েছে । ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি চালকসহ পালিয়ে গেছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এদিকে নিহতদের ময়না তদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নিয়েছে পরিবাবারের সদস্যরা। হাকিমপুর মাদ্রাসায় জানাযার নামাজ শেষে দুপুরে লাশ পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত
আপডেট :January 9, 2022
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
