Skip to content

আ’লীগ সংলাপে যাচ্ছে ১৭ জানুয়ারি

জ্যেষ্ঠ প্রতিবেদক

নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী ১৭ জানুয়ারি বঙ্গভবনে সংলাপে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওইদিন দলটিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

রাষ্ট্রপতি এ পর্যন্ত ৩২টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, জেএসডিসহ (রব) ৬টি রাজনৈতিক দল এখন পর্যন্ত রাষ্ট্রপতির সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে সংলাপের মাধ্যমেই ইসি গঠনে রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এর মধ্যেই নতুন ইসি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫