Skip to content

নারায়ণগঞ্জে ফুটপাতে চাঁদা তুলার সময় র‌্যাবের হাতে আটক ২

মো.মনিরুল আলম
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে আদমজীনগর র‌্যাব-১১ এর এ,এসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিÍতে জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালায় র‌্যাব-১১, এসময় রাস্তার পাশে ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার সময় ২(দুই) জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো মোঃ জামাল হোসেন (৪০) এবং মোঃ সেলিম হোসেন (৩৩)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৪ শত ১০ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ জামাল হোসেন চাঁদপুর জেলার মতলব থানার শিগিরকান্দি এলাকার মৃত আঃ রশিদের ছেলে এবং অপর আসামী মোঃ সেলিম হোসেন শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন ডামুড্যা এলাকার ঢালী মোশারফ হোসেন এর ছেলে।
তারা উভয়ই দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে ও তারা পেশাদার চাঁদাবাজ। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ চিটাগাং রোড এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ১৫০/- টাকা থেকে ২০০/-টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিলো।
যদি কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী তাদের মারধরসহ প্রান-নাশের হুমকি প্রদান করতো বলে, র‌্যাব- জানায়, আর এধরনের চাঁদাবাজি বন্ধে তাদের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
তবে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংস্লিষ্ট ধারায় মামলা কারা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫